সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

খেলা

দ.আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

 প্রকাশিত: ১১:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২১

দ.আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

ঘরের মাটিতে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে মিসবাহ-উল-হকের শিষ্যরা।

প্রথম দুই ম্যাচ ১-১ ব্যবধানে সমতায় থাকায় শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। তবে প্রোটিয়াদের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল ও ৪ উইকেট হাতে রেখে ১৬৯ রানের জয় তুলে নেয় পাকিস্তান। এর আগে ডেভিড মিলারের ঝড়ো ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১৬৪ রান করে দ.আফ্রিকা।  

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেলেও মিলারের ঝড়ো ইনিংসে লড়াকু পুঁজি পায় প্রোটিয়া দল। ৪৫ বলে ৫ চার ও ৭ ছয়ে ৮৫ রানে অপরাজিত ছিলেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার জানেমান মালান।  

টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলী। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ৫১ রান তুলেন তারা। হায়দার (১৫) ও রিজওয়ানকে (৪২) ফেরান তাবরিজ শামসি। এরপর অধিনায়ক বাবর আজমের (৪৪) ব্যাটে এগোতে থাকে পাকিস্তান। শেষদিকে দুই অপরাজিত ব্যাটসম্যান মোহম্মদ নওয়াজ (১৮) ও হাসান আলীর (২০) ব্যাটে ভর করে জয় তুলে নেয় তারা।  

২ ওভারে ১৩ রানে ২ উইকেট ১১ বলে ১৮ রানের জয়সূচক ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন নওয়াজ। পুরো সিরিজে রানের বন্যা বইয়ে দিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন উইকেটরক্ষক রিজওয়ান।  

অনলাইন নিউজ পোর্টাল