রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

কাপড় পুড়ে যাওয়ার পরে চুক্তির কি হবে?

 প্রকাশিত: ১৬:৩৩, ২৩ মার্চ ২০২৩

কাপড় পুড়ে যাওয়ার পরে চুক্তির কি হবে?

১৩৯৫. প্রশ্ন
আমি আমাদের বাজারের এক দোকানদার থেকে দুটি কাপড় নিয়েছি এই শর্তে যে, আমার মা দুটি থেকে যে কাপড়টি পছন্দ করবেন সেটি খরিদ করব। দোকানদার উভয়টির পৃথক পৃথক মূল্য বলে দেয়। শর্ত ছিল, ১দিনের মধ্যে তা ফেরত দিব। কিন্তু বাড়িতে আনার পর ঘরে আগুন লেগে কাপড় দুটি পুড়ে যায়। এখন দোকানদার আমার নিকট উভয়টির মূল্য দাবি করছে। এমতাবস্থায় আমার জন্য কি উভয় কাপড়ের মূল্য আদায় করতে হবে?

উত্তর:
প্রশ্নোক্ত ক্ষেত্রে দুটি কাপড়ের মধ্যে শুধু ফেরতযোগ্য কাপড়ের মূল্য আদায় করতে হবে না। অপর কাপড়ের মূল্য আদায় করতে হবে। আর এ অবস্থায় ফেরতযোগ্য কাপড়টি যেহেতু চিহ্নিত করা যাচ্ছে না তাই উভয় কাপড়ের অর্ধেক মূল্য আদায় করতে হবে।

-হেদায়া ৩/১৮; তাবয়ীনুল হাকায়েক ২/২২; আলমুহীতুল বুরহানী ১০/৩৮

আলকাউসার