মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

ব্রেকিং

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা খুলছে মরিশাসের শ্রমবাজার, জেনিভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চি‌ঠি চেয়ারম্যান ও এমডি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দ মিলবে, আশা মন্ত্রী মিলনের নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩ ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ায় ‘শিশু ধর্ষণ’: অভিযোগপত্র আমলে নিল আদালত শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, যোগ দিয়েছে হুতিরা ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

 প্রকাশিত: ১৪:৫৩, ৯ জুন ২০২৬

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

রাশিয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত চারজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ এ তথ্য জানিয়েছেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রুশ বাহিনী খারকিভ অঞ্চলের চুগুইভ শহরে হামলা চালায়। এতে ২২ বছর বয়সী এক তরুণীসহ চারজন নিহত হয়েছে।

গভর্নর বলেন, রাশিয়ার ড্রোন হামলায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের বাইরের অংশেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানান, শহরে পৃথক হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা বেড়েছে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে। 

কিয়েভ বলছে, ‘এসব হামলা রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে চালানো হচ্ছে।’

জাতিসংঘের এপ্রিল মাসে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অন্তত ১৫ হাজার ৮৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে আরও ২ হাজার ৮০০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ। 

সংস্থাটি জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়া-অধিকৃত উভয় অঞ্চলে এ পর্যন্ত ৪৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।