মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

 প্রকাশিত: ১৬:৫৩, ৯ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । 

আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্য, মানবতা ও বিদ্রোহের প্রতীক কবি নজরুলের সাহিত্য ও সংগীত চিরকাল মানুষকে অনুপ্রাণিত করবে। নতুন প্রজন্মের মধ্যে নজরুল চর্চার বিস্তার ঘটাতে হবে। 

তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা বাঙালির চিরন্তন প্রেরণার উৎস। তাঁর বিদ্রোহ, সাম্য ও মানবতার বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাব উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার। 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সাহিত্যিক, আবৃত্তিকার ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।