মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

ব্রেকিং

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায় হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: সংসদে তথ্য ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত বিল্লাল হত্যা: ছুরিকাঘাতকারী রিয়াজুল গ্রেপ্তার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রামিসা ধর্ষণ-হত্যা: নথি গেল উচ্চ আদালতে ৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু স্কুল ফিডিংয়ে পচা খাবার, মাদারীপুরে গ্রেপ্তার ২ এক বছরে রাশিয়ায় এক লাখ জনশক্তি রপ্তানির আলোচনা আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাতীয়

ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

 প্রকাশিত: ১৯:৫৮, ৯ জুন ২০২৬

ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এসময় উপস্থিত ছিলেন।

এর আগে গত বছর ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তায় এগিয়ে এসেছিল বিএনপি।

সেসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।