মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

জাতীয়

জয়পুরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশিত: ১৬:৫৪, ৯ জুন ২০২৬

জয়পুরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস  উদ্যাপিত হয়েছে। 

দিবসটি উদ্যাপন উপলক্ষে আজ সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ-উন-নবী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক ও ম্যাজিস্ট্রেট সায়মা শারমিন। 

সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণ প্রজন্মকে এর ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানান। বিশেষ করে পরোক্ষ ধূমপানের ক্ষতি এবং তামাকজাত পণ্যের প্রলোভন থেকে সমাজকে মুক্ত করতে কঠোর আইনি প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।